Logo

© 2026 H L Foundation for Social Excellence

নামকরণ

THE FOUNDATIONAL DNA

“H L Foundation” শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি ঋণী সন্তানের গভীর মমতা।

প্রতিষ্ঠাতা জনাব হাফিজুল্লাহ খান লিটন তাঁর পরম শ্রদ্ধেয় বাবা ও গর্ভধারিণী মায়ের প্রতি সম্মান জানাতে তাঁদের নামের আদ্যক্ষর দিয়ে এই নামকরণ করেছেন। এটি একটি ঋণী সন্তানের পক্ষ থেকে মানবতার তরে উৎসর্গকৃত এক অনন্য প্রয়াস।

H

প্রয়াত বাবা

জনাব এম এ হালিম

১৯৪২-২০২৩

L

গর্ভধারিণী মা

মিসেস লায়লী খাতুন

সার্বক্ষণিক প্রেরণাদাত্রী

প্রয়াত জনাব এম এ হালিম (১৯৪২-২০২৩)

১৯৪২ সালের ০৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। সরকারি চাকুরিতে থাকাবস্থায় তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল সততা ও নিষ্ঠা। তাঁর সেই মহান আদর্শই আজ এই ফাউন্ডেশনের মূল দর্শন।

মিসেস লায়লী খাতুন: পর্দার আড়ালে এক মহীয়সী

মহান মুক্তিযুদ্ধে তাঁর ০৬ (ছয়) জন সহোদর ভাইয়ের অসম সাহসিকতার পাশে তিনি ছিলেন অন্যতম সহযোগী। তাঁর আত্মসম্মান ও আত্মবিশ্বাসই আজ আমাদের ফাউন্ডেশনের নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার প্রেরণা।

আমাদের লক্ষ্য

সমাজের পিছিয়ে পড়া মানুষের মৌলিক অধিকার ও আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা।

আমাদের মিশন

পিতা-মাতার আদর্শকে ধারণ করে আধুনিক ও সুশিক্ষিত একটি বৈষম্যহীন সমাজ গঠন করা।

আমাদের অঙ্গীকার

সততা, স্বচ্ছতা ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে আর্তমানবতার কল্যাণে আমৃত্যু নিবেদিত থাকা।